Dhaka Mail Logo

সারাদেশ

মাইক্রোবাসে এসে জয় বাংলা স্লোগান, ফাঁকা গুলির পর ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ এএম

নাটোরের দত্তপাড়া এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার রাত ১১টার দিকে তিনটি মাইক্রোবাস নাটোর দত্তপাড়া বাজারে এসে থামে। পরে গাড়ি থেকে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত জয় বাংলা শ্লোগান দিয়ে দত্তপাড়া বাজারে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ফাটিয়ে দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মাইক্রোবাসে করে বনপাড়ার দিকে চলে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুলিশ তদন্ত করছে।

প্রতিনিধি/টিবি