Dhaka Mail Logo

সারাদেশ

রাজাপুরে গাঁজাসহ যুবক গ্রেফতার, দেড় বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ এএম

ঝালকাঠির রাজাপুরে গাঁজাসহ মো. জাহাঙ্গির (৩১) নামে এক যুবককে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে উপজেলার ছোট কৈবর্তখালী এলাকার রাড়ীবাড়ি বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, রাজাপুর সদর ইউনিয়নের গ্রাম পুলিশের সহায়তায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। জাহাঙ্গির ওই এলাকার শাহেব আলীর ছেলে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও রিফাত আরা মৌরি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান পরিচালনার পাশাপাশি মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি