জেলা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম
সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য প্রবেশ ঠেকাতে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ডেনভার ব্র্যান্ডের বিপুল পরিমাণ বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।
রোববার (১৫ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বাধীন শেরপুরের শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ভারতীয় এসব প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পরিবহন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় ডেনভার ব্র্যান্ডের বিপুল পরিমাণ বডি স্প্রে উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের মোট সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যদের সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদক পাচার, অবৈধ পণ্য আনা-নেওয়া ও অনুপ্রবেশ ঠেকাতে দিন-রাত দায়িত্ব পালন করছেন তারা। এসব অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সীমান্ত এলাকায় কঠোর সতর্কতা বজায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান নির্মূলে নিয়মিত নজরদারির পাশাপাশি এ ধরনের বিশেষ অভিযানও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস