Dhaka Mail Logo

সারাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি, দুই দোকানকে জরিমানা

জেলা প্রতিনিধি

১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম

মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে দুটি দোকানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি ও সিরাজুম মুনিরা হোসাইনী।

অভিযানে দেখা যায়, একটি দোকানে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি করা হচ্ছে। এ ছাড়া দোকানে সিগারেটের বিজ্ঞাপনসংবলিত ব্যানারও টাঙানো রয়েছে। এসব অনিয়মের দায়ে দুটি দোকানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

dab226c9-4a00-4972-aec7-bedce6a07cf7

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্য বিক্রি থেকে বিরত থাকা এবং সংশ্লিষ্ট আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, তামাকের ব্যবহার নিরুৎসাহিত করা এবং তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস