জেলা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম
জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ষাটোর্ধ্ব এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মৃত্যু হয়েছে। রেললাইন পার হওয়ার সময় বা ট্রেনের সামনে আসায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে পাঁচবিবি রেলস্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা যায়, সকাল ৯টা ১০ মিনিটের দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি পাঁচবিবি রেলস্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধা ট্রেনের সামনে আসেন। এসময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পেয়ে ভিড় জমান।
পাঁচবিবি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ দেখে বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রতিনিধি/টিবি