উপজেলা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আরিকুল ইসলামকে (৩৪) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চটকাপোতা গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার শার্শা থানা পুলিশ। আরিকুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় করা একটি মামলার তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে দুটি অস্ত্র মামলা ও দুটি বিস্ফোরক মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
প্রতিনিধি/এলএ