Dhaka Mail Logo

সারাদেশ

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি

১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় সুভাষ উড়াও (২৫) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে শহরের দেওয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুভাষ উড়াও শহরের চিত্রা পাড়া এলাকায় সন্তোষ উড়াও এর ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শহরের দেওয়ানপাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান সুভাষ উড়াও।

​জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

প্রতিনিধি/এজে