জেলা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম
জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে। নিরাপত্তার স্বার্থে ওভারপাসের সড়কে যান চলাচলও বন্ধ রাখা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উজ্জ্বল নামে এক ব্যক্তি ওভারপাস দিয়ে হাঁটার সময় বস্তুটি দেখতে পান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওভারপাসের এক পাশে পড়ে থাকা বস্তুটির গায়ে লাল টেপ প্যাঁচানো রয়েছে। এর সঙ্গে তারও দেখা গেছে। এছাড়াও বস্তুটির উপরে "সাবধান-বিপজ্জনক" লেখা আছপ। বস্তুটি ঘিরে রাখার পাশাপাশি পুলিশ ওই সড়কে যান চলাচল বন্ধ রেখেছে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ফায়ার সার্ভিসসহ আছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
প্রতিনিধি/ এজে