Dhaka Mail Logo

সারাদেশ

সাদুল্লাপুরে আ.লীগ নেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি

১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে আওয়ামী লীগের খোদ্দকোমরপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন এ.কে.এম সেলিমুজ্জামান সরকার।

শনিবার (১৪ নভেম্বর) সাদুল্লাপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ.কে.এম সেলিমুজ্জামান সরকার বলেন, দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। এ কারণে দলীয় সাংগঠনিক কার্যক্রমে যথাযথভাবে সময় দেওয়া ও দায়িত্ব পালন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। 

এমন পরিস্থিতিতে সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে তিনি সাংগঠনিক সম্পাদক পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট দলীয় নেতৃবৃন্দকে অবহিত করেছেন। একই সঙ্গে পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ.কে.এম সেলিমুজ্জামান সরকার সাদুল্লাপুর উপজেলার খোদ্দকোমরপুর গ্রামের মৃত মোজাম্মেল হক সরকারের ছেলে।

প্রতিনিধি/এআরএম