Dhaka Mail Logo

সারাদেশ

পানছড়ি চেঙ্গী নদীতে ডুবে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি

১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গী নদীতে ডুবে বাদল ত্রিপুরা(৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) পানছড়ি উপজেলার পশ্চিম মদনকার্বারী পাড়া সংলগ্ন চেঙ্গী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎নিহত বাদল ত্রিপুরা উপজেলার পশ্চিম মদনকার্বারী পাড়ার কিনমহন ত্রিপুরা ও মালতি ত্রিপুরার ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন জেলে নদীতে মাছ ধরতে গেলে বাদল ত্রিপুরাকে পানিতে পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয় লোকজনকে খবর দিলে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং নিজ বাড়িতে নিয়ে যান।
‎
‎নিহতের বাবা কিনমহন ত্রিপুরা ও ছোট ভাই মিলন ত্রিপুরা জানান, বাদল ত্রিপুরা মৃগীরোগে আক্রান্ত ছিলেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে যান তিনি। পরে আর উঠে আসতে না পারায় তার মৃত্যু হয় বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।
‎
‎এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় কোনো ধরনের অস্বাভাবিক আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগীরোগের কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

প্রতিনিধি/ এজে