Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইলে তিন মাদক কারবারি গ্রেফতার, ২৫শ ইয়াবা জব্দ

জেলা প্রতিনিধি

১৪ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে ২৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার আলামুন্সির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— লোহাগড়া উপজেলার দোপাদহ গ্রামের মো. আজিম শেখ (২৩), একই গ্রামের মো. ওবায়দুর রহমান (৪২) এবং গোপালগঞ্জের কালিগঞ্জ উপজেলার উত্তর ধানকুড়া গ্রামের মো. জাকির শেখ (৩১)।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলামুন্সির মোড়ে অবস্থান নেয় লোহাগড়া থানা পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ২৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতাররা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিনিধি/টিবি