জেলা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পিএম
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক শিমুল হোসেনের বাড়ি থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও দুটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের তার নিজ বাড়িতে এসব বস্তু ও চিরকুট পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শিমুল হোসেন ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল, কোতোয়ালি মডেল থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা আসেন। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বাড়ির সামনে থেকে অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ দুটি বস্তু ও দুটি চিরকুট উদ্ধার করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।
প্রতিনিধি/এলএ