Dhaka Mail Logo

সারাদেশ

মৌলভীবাজারে মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

১২ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় মারুফ আহমেদ নামে মৎস্যজীবী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে রাজনগর হাসপাতাল সড়কের নিজের ফার্মেসী থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার মারুফ আহমেদ(৫৬) রাজনগর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক ও ৪ নম্বর পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক। তিনি রাজনগর উপজেলার দক্ষিণ কুবঝাড় গ্রামের ছোয়াব আলীর ছেলে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মারুফ আহমদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে