উপজেলা প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৬, ০৭:২৮ এএম
চট্টগ্রামের মিরসরাই উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক (একাংশ) নুর উদ্দিন বাহারকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার মহামায়া ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, নুর উদ্দিন বাহারের বিরুদ্ধে মিরসরাই থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মহামায়া ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে একই দিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস