Dhaka Mail Logo

সারাদেশ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বাবুল

জেলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল- বশিরুল ইসলামের স্বাক্ষরে প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে ১১ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।