Dhaka Mail Logo

সারাদেশ

খাগড়াছড়িতে বিএনপি অফিসে আগুন, আ.লীগের ১১ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বড়পিলাক বিএনপির অফিসে আগুন দেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

একই দিন ভোর রাতে খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া সড়ক এলাকায় একটি চাঁদের গাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ওই দিনে ভোর রাতে খাগড়াছড়ি-দীঘিনালা ও খাগড়াছড়ি মাটিরাঙা সড়কের দুটি স্থানে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা হয়।

খাগড়াছড়ি সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায় কিসলু বলেন, গতকাল আজকে মিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ জন জনেক আটক করেছি। এই অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন রয়েছে জানান তিনি কর্মকর্তা।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার বলেন, এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের দায়ী।

প্রতিনিধি/ এজে