Dhaka Mail Logo

সারাদেশ

রাঙামাটিতে যুবলীগ-ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

রাঙামাটিতে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। 

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে রাঙামাটি জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে, বুধবার (১১ নভেম্বর) আসামিদের আদালত তোলা হলে আদালত জেলহাজতে প্রেরণ নির্দেশ দেন।

গ্রেফতার আসামিরা হলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. নূর উদ্দিন সোহাগ (৩৮), জেলা ছাত্রলীগের সদস্য মো. পারভেজ মোশারফ হোসেন (২৫), আরিয়ান রিয়াজ (২৪), যিশু চৌধুরী (৩০), মো. রাকিব (১৯), নাজমুল সাকিব রাফি (২৪), জেলা যুবলীগের সহসভাপতি মো. সাদ্দাম হোসেন (৩০), পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হানিফ (৩৬), পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দাশ (৩৮) এবং শ্রমিক লীগের জেলা শাখার শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম (৫৫)।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, ডেভিল হান্টে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের সন্ত্রাস দমন আইনের মামলায় বুধবার আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত আসামিদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

প্রতিনিধি/ এজে