জেলা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম
গাজীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী-সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ি থেকে স্বামী স্ত্রীসহ একই পরিবারের তিনজন একটি মোটরসাইকেল যোগে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এজে