Dhaka Mail Logo

সারাদেশ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, নথি জব্দ

জেলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দিতে হয়রানি, চিকিৎসা পরীক্ষার যন্ত্রপাতি অচল থাকা, দালালদের দৌরাত্ম্য ও পরিচ্ছন্নতা নিয়ে অবহেলার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা নিতে হয়রানি, গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি অচল ফেলে রেখে সরকারি অর্থের অপচয়, হাসপাতালের অভ্যন্তরে দালালদের দৌরাত্ম্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবহেলার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে দুদকের জেলা কার্যালয় অভিযান চালায়। এ সময় হাসপাতাল থেকে গুরুত্বপূর্ণ কিছু নথি জব্দ করা হয়।

দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, “বেশ কিছু অভিযোগের সত্যতা যাচাই করতে আমরা অভিযান চালিয়েছি। অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেছি। জব্দ করা কাগজপত্র যাচাই-বাছাই করে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তী সময়ে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

প্রতিনিধি/এসএস