Dhaka Mail Logo

সারাদেশ

জানা গেল হাসিবুলের সঙ্গে থাকা নারীর পরিচয়

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাবির শাখা সভাপতি হাসিবুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি সড়ক দিয়ে ইজিবাইকে করে হাসিবুল যাওয়ার পথে তার ওপর হামলা হয়। এ সময় তার সঙ্গে এক নারীকেও দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ইজিবাইকের গতিরোধ করে একজনকে বলতে শোনা যায়, ইনি হচ্ছেন জুলাই জঙ্গি হাসিবুল, সাথে মেয়ে নিয়ে, দেশ বিক্রি করে এখানে আমোদ ফুর্তি করছে। এরপর চিৎকার শোনা যায়। এরপর হাসিবুলকে বলতে শোনা যায়, ‘ভাই ভাই প্লিজ ভাই’ পরে হাসিবুল দৌড়ে সেখান থেকে চলে যান। 

সঙ্গে থাকা নারী যে হাসিবের স্ত্রী, তা নিশ্চিত করেছেন এনসিপির মৌলভীবাজার জেলার আহ্বায়ক খালেদ হাসান। তিনি বলেন, হাসিব তার স্ত্রীকে নিয়ে বেড়াতে এসে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। পরে তিনি হাসিব ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এএইচ