Dhaka Mail Logo

সারাদেশ

চট্টগ্রামে মবিলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

চট্টগ্রাম নগরীর কদমতলী পোড়া মসজিদ এলাকায় মবিলের একটি গুদামে আগুন লেগেছে। আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই স্টেশনের পাঁচ ইউনিট। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে সেখানে যোগ দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা সাতটার দিকে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে ৫টি গাড়ি পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

স্থানীয় লোকজন জানান, গুদামের মধ্যে মবিল মজুতের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ও নিম্নমানের মবিল কনটেইনারে ভরা হতো। প্রচুর দাহ্য পদার্থ ছিল এ গুদামে। নকল মবিল তৈরির সঙ্গে বাইরের লোকজন জড়িত। 

প্রতিনিধি/ এজে