Dhaka Mail Logo

সারাদেশ

ঝিনাইদহে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০২:৩০ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে গাছের গুঁড়িবোঝাই চলন্ত ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে মহিউদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের চাপাতালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মইনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘটনাস্থলের পাশের একটি চায়ের দোকানে চা পান শেষে মহিউদ্দিন বালিয়াডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় লাউতালা থেকে বালিয়াডাঙ্গাগামী গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক চাপাতালা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিউদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি চলন্ত ট্রাকের পেছনের চাকার নিচে ঝাঁপ দেন। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস