Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনায় বিদুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি

০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে তাপস সরকার (৩৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

নিহত তাপস উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত সুনীল সরকারের ছেলে। সোমবার (৯ নভেম্বর) উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পেছনে নিজের ফিশারিতে যান তাপস। ফিশারিতে পানি দেওয়ার জন্য মিটার থেকে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে মারাত্মক আহত হন তাপস। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রতিনিধি/এলএ