জেলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান।
গ্রেফতার নাজমুল হক সোহেল বাকতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি কৈয়ারচালা গ্রামে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/ এজে