Dhaka Mail Logo

সারাদেশ

পঞ্চগড়ে পরিত্যক্ত বাড়ি থেকে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৯ নভেম্বর ২০২৬, ১১:১১ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. লাবলু (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শালবাহান ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

গ্রেফতার লাবলু শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মন্ডলপাড়া গ্রামের আনারুলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমানের নির্দেশনায় এসআই মো. লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শালবাহান ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মোস্তফা (৬৫) নামে এক ব্যক্তির পরিত্যক্ত বসতবাড়িতে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে এক ব্যক্তির অবস্থানের তথ্য পায় পুলিশ। 

পরবর্তীতে রাত ৯টা ১০ মিনিটের দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে লাবলুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতার লাবলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তেঁতুলিয়া মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

প্রতিনিধি/এজে