জেলা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম
পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার ইয়াবা এবং নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
শনিবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাফা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পুলিশ ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ টাকা উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৬ হাজার টাকা।
আটক ব্যক্তিরা হলেন, মঠবাড়িয়া উপজেলার ধানীসাফী ইউনিয়নের মো. রুবেল বেপারী(২৯) এবং মিরুখালী ইউনিয়নের ইমাদুল দফাদার (২৭)।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে