জেলা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ এএম
রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসানা মরিয়ম(১৮) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর লালবাগ রেলবস্তির বালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আফসানা মরিয়ম ওই এলাকার আব্দুল কাইয়ুমের মেয়ে। মরিয়ম হারাগাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে পুলিশের একটি দল আফসানা মরিয়মের বাড়িতে অভিযান চালায়। তল্লাশির সময় ১২টি প্যাকেটে মোট ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় আফসানাকে গ্রেফতার করা হয়।
তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা জানতে আফসানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এজে