উপজেলা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম
নোয়াখালী হাতিয়ায় ট্রলার ডুবিতে নিহত জেলের পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
শনিবার সকালে তমরদ্দি ইউনিয়নের কোরালিয়া গ্রামে নিহত জেলের বাড়িতে গিয়ে তিনি এ আশ্বাস দেন। এসময় নিহত জেলে মিরাজ উদ্দিনের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি।
পরে তাদেরকে নগদ অর্থ সহায়তাসহ পরিবারের সদস্যদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ভুক্তভোগী পরিবারের খোঁজখবর নেওয়ার এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গত ২৬ অক্টোবর চট্টগ্রাম থেকে ফেরার পথে কার্গো জাহাজের ধাক্কায় কর্নফুলি নদীতে ডুবে যায় একটি মাছ ধরার ট্রলার। পরে মিরাজসহ নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়। চট্রগ্রামের কর্ণফুলি নদীর আকমল আলী ঘাটের কাছ থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে স্থানীয়রা।
নিহতদের মধ্যে মিরাজ উদ্দিন নোয়াখালীর হাতিয়া তমরদ্দি ইউনিয়নের মোস্তফার ছেলে। অন্যজন শরীফ উদ্দিন। তিনি একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
প্রতিনিধি/এএইচ