Dhaka Mail Logo

সারাদেশ

মসজিদ কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিরোধ, প্রাণ গেল বিএনপি নেতার

জেলা প্রতিনিধি

০৭ নভেম্বর ২০২৬, ০৮:১০ এএম

মসজিদের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে শেরপুরের ঝিনাইগাতীতে আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতা হামলার শিকার হয়ে মারা গেছেন।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সালেহ আহমেদ ভারুয়া গ্রামের বাসিন্দা। তিনি মরহুম আব্দুর রহমানের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি পদে প্রায় ২০ দিন আগে নির্বাচিত হন সালেহ আহমেদ। এ নির্বাচন মেনে নিতে পারেননি একই গ্রামের আব্দুল মতিন ও তাঁর পক্ষের লোকজন। 

শুক্রবার জুমার নামাজের আগমুহূর্তে মসজিদের কমিটি নিয়ে আপত্তি জানান মতিনের অনুসারীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে তর্কবিতর্ক হয়। পরে বিরোধ সংঘর্ষে রূপ নেয় এবং সালেহ আহমেদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান।

পরে উপস্থিত মুসল্লিরা তাঁকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঝিনাইগাতী থানার ওসি এসএম নুর মোহাম্মদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ‎এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রতিনিধি/এজে