জেলা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম
যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজালালকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার করা দেখানো হয়।
শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার জহুরপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহাজালাল ওই গ্রামের মৃত রকিবুদ্দিন বিশ্বাসের ছেলে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে শাহাজালালকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এলএ