Dhaka Mail Logo

সারাদেশ

তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি

০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের কারিগর খ্যাত জননেতা তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাদ আসর পারিবারিক উদ্যোগে শহরের দড়াটানা জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে যশোরের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, আলেম-ওলামা, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

দোয়া মাহফিলের আগে স্মৃতিচারণমূলক বক্তব্যে যশোরের বিশিষ্ট আলেমরা বলেন, তরিকুল ইসলাম তার কর্মের মাধ্যমে এ জনপদের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষের সঙ্গে তার ছিল আত্মার সম্পর্ক। বিশেষ করে যশোরের আলেম সমাজের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তিনি আলেম সমাজকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখতেন। আলেমরাও তাকে যথাযথ সম্মান করতেন।

বক্তারা আরও বলেন, যশোরের আলেম সমাজ যে-কোনো প্রয়োজনে তরিকুল ইসলামকে স্মরণ করলে তিনি আন্তরিকতার সঙ্গে তাদের ডাকে সাড়া দিতেন। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছিলেন এ অঞ্চলের সর্বস্তরের মানুষের আপনজন। তার অবদান ও জনসম্পৃক্ততার কারণে মানুষের হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বক্তব্য দেন জেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা মুফতি আব্দুল মান্নান, জেলা ফতোয়া বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুর রহমান এজাজী, দড়াটানা মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস ও বারান্দিপাড়া মাদরাসার শিক্ষক মুফতি শামসুর রহমান।

দোয়া মাহফিল পরিচালনা করেন দড়াটানা জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী। মোনাজাতে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তরিকুল ইসলামের কনিষ্ঠপুত্র বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঢাকা মেইল এর নির্বাহী সম্পাদক হারুন জামিল।

এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, সিভিল সার্জন মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়াত ও আরএমও আহসান কবীর বাপ্পি, যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, সরকারি এমএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ ও সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুস সালাম আজাদ।

তরিকুল ইসলামের বড় ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান ও সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম ও মোহাম্মদ ইসহক, তৃণমূল জাগপার কেন্দ্রীয় সভাপতি নিজামউদ্দিন অমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক নুর ইসলামও উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবীর ও এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, বিশিষ্ট লেখক ও গবেষক বেনজীন খান, দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ-দৌলা মিথুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান।

এ ছাড়া মুফতি নাসিরুল্লাহ, নাসিব যশোরের সভাপতি সাকির আলী, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, নতুনহাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাশেদ খান এবং জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান গোলদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে