Dhaka Mail Logo

সারাদেশ

খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

জেলা প্রতিনিধি

০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম

খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় তিন ঘণ্টা চেষ্টা করতে হয়।

e4e2a697-b98d-4688-beae-9f29485366bc

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, কাঠ ও টিনের তৈরি স্থাপনা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে কাঠের দোকান ও ফার্নিচার কারখানাসহ নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি অটোরিকশা পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস