Dhaka Mail Logo

সারাদেশ

মহিপালে পরিত্যক্ত অবস্থায় ২টি এলজি উদ্ধার

জেলা প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

ফেনীর মহিপালে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে ফেনী সদর উপজেলার মধ্যম চাড়িপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে বায়তুল শরীফ জামে মসজিদের উত্তর দিক থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি-৭, চট্টগ্রাম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র পড়ে থাকার তথ্য পেয়ে এসআরবির একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় দুটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়।

এসআরবি-৭, সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/ এজে