জেলা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম
সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় রহিমা খাতুন (৫৫) নামের এক পথচারী পরিবহন চাপায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।
বাঁশঘাটা গ্রামের শরিফুল ইসলাম জানান, তার মা রহিমা খাতুন বৃহস্পতিবার ভোর চারটার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হন। ভোর সাড়ে ৫টার দিকে তিনি খবর পান যে, তার মায়ের লাশ সাতক্ষীরা- যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ের নিকটবর্তী এলাকায় রাস্তার উপর পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে তিনি তার মায়ের মাথা থ্যাঁতলানো ও দুই হাত ভাঙা অবস্থায় দেখতে পান। রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগামী বাস বা ট্রাক তার মাকে চাপা দিয়ে চলে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা তার।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রতিনিধি/এজে