Dhaka Mail Logo

সারাদেশ

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি সিজন-২’ শুরু

উপজেলা প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও মেধার বিকাশে দেশব্যাপী শুরু হলো ‘নতুন কুঁড়ি সিজন-২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় খুলনা স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন যশোর-৮৫/১ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান। এ উপলক্ষে শার্শা মিনি স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু এবং সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু প্রমুখ।

NK2

অনুষ্ঠানে শার্শা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থী, শিশু-কিশোর ও ক্রীড়াপ্রেমীরা অংশ নেয়। তাদের উপস্থিতিতে শার্শা মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

NK1

শিশু-কিশোরদের লুকিয়ে থাকা প্রতিভা বিকাশের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ড নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তৃণমূলের প্রতিভাবান শিশুদের জাতীয় পর্যায়ে নিয়ে যেতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিনিধি/এফএ