জেলা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার আমির হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। ২০২৭-২৮ সেশনের জন্য রুকনদের প্রত্যক্ষ ভোটে তিনি পুনরায় জেলা আমির নির্বাচিত হন।
বুধবার (৪ নভেম্বর) রাতে দলের আমির ডা. শফিকুর রহমান ফেনীসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করেন। এর আগে গত ২১ ও ২২ অক্টোবর ফেনী জেলা আমির পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৯০৬ জন রুকন ভোট দেন।
মুফতি আবদুল হান্নান এর আগে জেলা জামায়াতের সেক্রেটারি ও শহর আমিরের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফেনী আলিয়া মাদরাসার গভর্নিং বডির সহসভাপতিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
জেলা জামায়াত সূত্র জানিয়েছে, আগামী ১৪ নভেম্বর দ্বিতীয়বারের মতো জেলা আমির হিসেবে শপথ নেবেন মুফতি আবদুল হান্নান।
প্রতিনিধি/এসএস