Dhaka Mail Logo

সারাদেশ

মানিকগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পুকুরে ডুবে রিদুয়ান নামের এক চার বছরের শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা গ্রামে এ ঘটনাটি ঘটে। রিদুয়ান বাস্তা গ্রামের শ্যামল হোসেনের ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রিদুয়ানের বাবা শ্যামল হোসেন।

মৃত্যু রিদুয়ানের বাবা শ্যামল হোসেন জানান, আজ সকালে আমার ছেলে রিদুয়ান বাড়ির পাশের গোলইডাংগা বাজারে নাস্তা খেতে যায়। পরে নাস্তা খেয়ে বাড়ির জন্য রুটি নাস্তা নিয়ে আসেন। এর পরে ছেলে বাহিরে বেড়িয়ে যায়। অনেক সময় তাকে না দেখতে পেয়ে খোঁজা খোঁজি শুরু করি। কোথাও না পেয়ে পরে বাড়ির পাশের পুকুরে খুঁজতে থাকি। এসময় পানির নিচ থেকে ছেলেকে পেয়ে সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্মরত চিকিৎসক বিদুয়ানকে মৃত ঘোষণা করেন। পরে ছেলেকে বাড়ি নিয়ে আসি।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পাইনি। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছি বলে জানান তিনি।

প্রতিনিধি/ এজে