Dhaka Mail Logo

সারাদেশ

পিরোজপুরে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

‎পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ মো. সোহেল হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
‎
‎বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাণ্ডারিয়া মুসলিমপাড়া এলাকায় বাবুল সুবেদারের ভবনের গেটের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
‎
‎জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে সোহেল হাওলাদারকে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
‎
‎গ্রেফতার সোহেল হাওলাদার ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
‎
‎এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎

প্রতিনিধি/ এজে