Dhaka Mail Logo

সারাদেশ

জোরারগঞ্জে ২৪ ঘণ্টায় ২৩ আসামি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। জোরারগঞ্জ থানা এলাকায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের মধ্যে ৯ জন মাদকসেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর থেকে বুধবার (৪ নভেম্বর) দুপুর পর্যন্ত এই ২৪ ঘণ্টায় ২৩ আসামির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার মোহাম্মদ আব্দুল হালিম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো, নুর ইসলাম (৫১), আল আমিন (২৩), মো. রিফাত (১৯), মো. আব্দুল হান্নান (২৪), জুবায়েদ হোসেন জুয়েল (১৯), শাহাদাত হোসেন (২২), আব্দুল মোমিন (২১), মো. নুর উদ্দিন (৫৫), মো. আল আমিন (৩২), মো. জাকির (২৭), কামাল উদ্দিন (৩০), ইকবাল হোসেন (২১) ও মো. রিয়াজ।

এছাড়া মাদকসেবনের অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী ভ্রাম্যমাণ আদালতের ৭ মামলায় ১ দিন থেকে ১০ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে বারইয়ারহাট পৌরসভার অলংকার হোটেলের সামনে থেকে ৮০০ ফুট বালুসহ ৭ জন, সার চোরাচালান মামলায় ৩ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন, সিআর ও জিআরা পরোয়ানাভুক্ত ৩ জন এবং ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মোহাম্মদ আব্দুল হালিম, 'গত ২৪ ঘণ্টায় জোরারগঞ্জ থানা এলাকায় পুলিশের পৃথক অভিযানে চোরাচালান মামলা আসামি, ডাকাতির প্রস্তুতি মামলার আসামি, জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ একাধিক মামলা ২৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।'

তিনি আরও বলেন, নিরাপদ জোরারগঞ্জ থানা এলাকা গড়ার জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে