Dhaka Mail Logo

সারাদেশ

সিরাজগঞ্জে চরমপন্থীদের হেফাজতে থাকা বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জেলা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম

আত্মসমর্পণকারী চরমপন্থী সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া।

weapon

তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং আটটি ওয়াকিটকি। এসব অস্ত্র ও গোলাবারুদ আত্মসমর্পণকারী চরমপন্থীদের হেফাজতে ছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর এসআরবি-১২-এর সিরাজগঞ্জ সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী সর্বহারা দলের সদস্য আত্মসমর্পণ করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত থেকেই অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হয়।

প্রতিনিধি/এসএস