Dhaka Mail Logo

সারাদেশ

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মানুষের ঢল

জেলা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে এসব কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সকাল সাড়ে ১০টায় শহরের কারবালা কবরস্থানে তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কবর জিয়ারত শেষে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকেই দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তরিকুল ইসলামের স্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

আরও পড়ুন

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দুই দিনের কর্মসূচি

এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী।

omit

তরিকুল ইসলামের বড় ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু এবং জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা কর্মসূচিতে অংশ নেন।

দোয়া মাহফিল শেষে জেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সময়ে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মুসল্লিদের মধ্যে জায়নামাজ, টুপি ও তসবি বিতরণ করা হয়।

dua

এ ছাড়া যশোর সদরসহ জেলার সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, তরিকুল ইসলাম বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ছিলেন। যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে তার দীর্ঘদিনের ভূমিকা রয়েছে।

প্রতিনিধি/এসএস