Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে ২০০ ইয়াবাসহ যুবক আটক

জেলা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও কামাক্ষা মন্দির এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়।

ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আটক সাদ্দাম হোসেন উপজেলার গামারিতলা ইউনিয়নের ফজলুল হকের ছেলে।

বুধবার (৪ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/এসএস