জেলা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৬, ০২:১০ এএম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেছেন, জুলাইয়ের পর আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম, সেই স্বপ্ন কী পূরণ হয়েছে। আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায় ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাবের বলেন, শহীদ ওসমান হাদি বাংলাদেশের মানুষের মুক্তি চেয়েছেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে নামমাত্র স্বাধীনতা অর্জিত হলেও দেশ পরিচালনায় দিল্লির প্রেসক্রিপশন কার্যকর রয়েছে।
আমাদের ভাইয়েরা কী সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকবে। আমার ভ্যাট-ট্যাক্সের টাকায় আমলারা বেগমপাড়ায় বাড়ি বানাবে, আর আমার ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের পক্ষে দেওয়া ভোটকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এটা কি আমরা মেনে নেব।
তিনি আরো বলেন, দেশের দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জনগণের ওপর হাত তোলার আগে পুলিশকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আজাদির বিষয়ে এ দেশে ভারতের সেবাদাসরা যদি কোনোভাবে ভূমিকা পালন করে, তবে তার উপসংহার টেনে দেওয়া হবে হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক।
এর আগে জেলার রামগড় উপজেলায় দুপুরে রামগড় বাজারে একটি মিছিল করে। ফাইম ব্যাংক সামনে শহিদ আবতাবুল কাদের সড়কে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এছাড়াও মাটিরাঙ্গা উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরণ করেন আবদুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীরা।
প্রতিনিধি/এলএ