Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে বায়ুদূষণ বিরোধী অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

ফেনীতে বায়ুদূষণ বিরোধী অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার ও মজিবুর রহমান। পরিবেশ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক শাওন শওকত অভিযানে প্রসিকিউশন দেন।

অভিযানকালে বায়ুদূষণ বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে দুটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার বলেন, পরিবেশ সুরক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে