Dhaka Mail Logo

সারাদেশ

দীর্ঘ ১০ বছর পর কসবা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

দীর্ঘ ১০ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন ও সদস্য সচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কসবা উপজেলা ছাত্রদলের ১২ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি হিসেবে সিরাজুল হক ইমু, সিনিয়র সহ-সভাপতি রিপন পাঠান, সহ-সভাপতি সামদানী উজ্জ্বল ও তোফায়েল আহমেদ সাদ্দাম, সাধারণ সম্পাদক শিমুল মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও সাহাবী হক, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন মোল্লা, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম এবং প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

জেলা ছাত্রদলের পক্ষ থেকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটির দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, কসবা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটি আদর্শ ছাত্রসংগঠন হিসেবে গড়ে তুলতে তাঁরা কাজ করবেন। একই সঙ্গে মাদকমুক্ত ছাত্রসমাজ গঠনে অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

এ সময় নবগঠিত কমিটির সব সদস্যের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ কবির আহমেদ ভূঁইয়া, জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং কসবা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

দীর্ঘদিন পর নতুন কমিটি অনুমোদনের খবরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

প্রতিনিধি/এজে