Dhaka Mail Logo

সারাদেশ

চিকিৎসাসেবার খোঁজ নিতে কালকিনি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে তিনি হাসপাতালটিতে যান। এ সময় বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসকসংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজ নেন তিনি।

3c3d5ebb-fcef-4794-9bdf-eb0d23fd8a15

এ সময় সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে উপস্থিত থাকার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী। রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী।

প্রতিনিধি/এসএস