Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৪, ইয়াবা ও মদ জব্দ

জেলা প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

ফেনী মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, হুইস্কি ও দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে। এ সময় মাদক কারবারি, মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে (২ নভেম্বর) ফেনী মডেল থানা-পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে ২২টি ইয়াবা ট্যাবলেটসহ মহসিন ইসলাম শাওন (২২) ও ইহাব হোসেন শুভ (২১) নামের দুজনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া ছয় বোতল হুইস্কিসহ আব্দুর রহিম মোল্লা (২৪) এবং ৩০ বোতল দেশীয় তৈরি চোলাই মদসহ লক্ষণ চৌধুরী সুমন (৫০) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়।

অভিযানে নিষিদ্ধ সংগঠনের একজন সক্রিয় সদস্য, আটটি সিআর ও একটি জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং মাদকসেবীসহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত অভিযান চালানো হবে। মাদক কারবার ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার কাজে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস