Dhaka Mail Logo

সারাদেশ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

উপজেলা প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে আশুলিয়ার জিরাবো ও নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিরাপত্তার কথা বিবেচনা করে সকালে ওই এলাকার কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ সময় কারখানা থেকে বেরিয়ে আসা অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে যান। তবে একপর্যায়ে কিছু শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়।

e76cfd30-aa36-4e9a-8a47-51712c39c9b4

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকেরা সড়ক ছেড়ে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। এ সময় সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

c56f5bd6-0a7f-49f7-8530-3ac431cc0ca5

ঘটনার পর জিরাবো ও নরসিংহপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তার কারণে বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস