Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজবিরোধী পথযাত্রা

জেলা প্রতিনিধি

০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

ফেনীতে কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজবিরোধী পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফেনী শহরের দাউদপুর চৌধুরী বাড়ি সচেতন নাগরিকদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার বিকেলে কিশোরগ্যাং ও মাদক বিরোধী এই পথযাত্রাটি ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

পথযাত্রা সভাপতিত্ব করেন শাহজাহান চৌধুরী। পথযাত্রার অগ্রভাগে ছিলেন আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, এডভোকেট স্বপন চৌধুরী, মনির হোসেন চৌধুরী, মঞ্জু চৌধুরী, শরীফ চৌধুরী, মামুন চৌধুরী, মুক্তা চৌধুরী, জনী চৌধুরী, শরাফাত হোসেন চৌধুরী জিকু, আশিক চৌধুরী, বাচপি চৌধুরী, রিমন চৌধুরী, রাহাত চৌধুরী, প্রিয় চৌধুরী, নাঈম চৌধুরী, তম্ময় চৌধুরী ও বাবু চৌধুরী।

এছাড়া পথযাত্রায় দাউদপুর চৌধুরী বাড়ির সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আমির হোসেন চৌধুরী মোজাম্মেল বলেন, মাদক ও কিশোরগ্যাং কিছুতেই মেনে নেওয়া হবে না। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের শিশু কিশোররা বাঁচবে। 

তিনি বলেন, আমরা সবাই এগিয়ে এলে অপরাধীরা ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে সমাজকে এগিয়ে নিতে হবে।

প্রতিনিধি/এএইচ