Dhaka Mail Logo

সারাদেশ

‘সাশ্রয়ী মূল্যে চাল-আটা মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে’

জেলা প্রতিনিধি

০১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে চাল, আটা পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করছে। সে জন্য ওএমএসের সংখ্যা বাড়ানো হচ্ছে। যাতে নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষ অল্পদামেই ক্রয় করতে পারে।

বোরবার (১ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ শহরে শহীদ মিনার চত্বরে ওএমএস কার্যক্রমের ট্রাকসেল উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, এদেশের একজন মানুষও যেন অনাহারে না থাকে, সে লক্ষ্যেই সরকার কাজা করছে এবং খাদ্য সহায়তার কার্যক্রমের পরিধি বাড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জে খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রির (ওএমএস) ৫টি পয়েন্ট চালু থাকা অবস্থায় আরও ৫টি বাড়িয়ে ১০টি করা হয়েছে। যাতে সকল মানুষের কাছে সরকারের অল্প দামের চাল, আটা পৌঁছে যায়।

ওএমএস কার্যক্রমে অনিয়মের অভিযোগ ও স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী বলেন, আমরা স্বচ্ছতার সঙ্গে কর্যক্রম পরিচালনা করছি। কেউ যদি অনিয়ম করে তা প্রমাণসহ পাওয়া যায়- তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন। খাদ্য মানুষের মৌলিক চাহিদা। এ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই খাদ্য মন্ত্রণালয়ের মূল দায়িত্ব।
রমজান উপলক্ষে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে আপনাদের জানানো হবে।
প্রতিনিধি/এলএ